দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষিকা রেহেনা বেগম নিহতের ঘটনায় বাসচালক মাহফুজুর রহমান ওরফে রাজুকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-৮। শনিবার ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার এসআরবি-৮ বরিশালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জের রাকুদিয়া দাখিল মাদ্রাসার সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন ওই মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগম। এ সময় বরিশামুখী আহনাফ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রেহেনা বেগমের ছোট ভাই মামুনুর রশীদ খান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেন। গত ১৭ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় মামলাটি করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর সদর ও সিপিএসসি কোম্পানির একটি যৌথ দল বাসচালকের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহফুজুর রহমান পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গাজীবাড়ী মৈশানী এলাকার বাসিন্দা। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএস/